বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

আদানির ৮০০ মেগাওয়াট ইউনিট ২৩ দিন বন্ধ থাকবে

আদানির ৮০০ মেগাওয়াট ইউনিট ২৩ দিনের জন্য বন্ধ থাকবে, রক্ষণাবেক্ষণের জন্য ১৮ ডিসেম্বর পর্যন্ত।

আদানির ৮০০ মেগাওয়াট ইউনিট ২৩ দিন বন্ধ থাকবে

ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হতে যাচ্ছে।

এই ইউনিটটি বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

রক্ষণাবেক্ষণের সময় ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবিষ্যতে কারিগরি ত্রুটি এড়াতে প্রয়োজনীয় কাজ করা হবে।

গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির সম্মতি নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ সময়ে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে, ফলে রক্ষণাবেক্ষণ চলাকালে কেন্দ্রটির অর্ধেক উৎপাদন সক্ষমতা বন্ধ থাকবে।

বিজ্ঞাপন