বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ঘোষণা করেছে, আগামী চার দিন দেশের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন তথ্য গুজব।
পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহের চাপ সাময়িকভাবে কমতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজির টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এই কারণে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।
পেট্রোবাংলা উল্লেখ করেছে, কিছু ব্যক্তি বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ থাকার মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে।
সংস্থাটি জনগণকে বিভ্রান্তিকর তথ্যের প্রতি সতর্ক থাকতে এবং গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে।