কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো হতে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। এর ফলে আরএলএনজি তথা সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে।
বৃহস্পতিবার পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই পরিস্থিতির কারণে দেশে গ্যাসের সরবরাহ কমার শঙ্কা তৈরি হয়েছে। তারা সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরে আবহাওয়ার উন্নতি ঘটলে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।