বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পেট্রোবাংলার দাবি: ৪ দিন গ্যাস বন্ধের খবর গুজব

পেট্রোবাংলা জানিয়েছে, ৪ দিন গ্যাস বন্ধের খবর গুজব।

পেট্রোবাংলার দাবি: ৪ দিন গ্যাস বন্ধের খবর গুজব

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মর্মে প্রকাশিত খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ২টি এলএনজি টার্মিনালের মধ্যে ১টি (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এ কারণে গ্যাস সরবরাহ আগামী চারদিন দৈনিক ২৫৭০ থেকে ২২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। তবে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না, বরং কিছু এলাকায় গ্যাসের সরবরাহ সাময়িকভাবে হ্রাস পেয়ে স্বল্প চাপ বিরাজ করতে পারে।

পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কিছু সংবাদ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব রটানো হচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে আতংক সৃষ্টি করার চেষ্টা করছে।

জনসাধারণকে এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন