বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গোপালগঞ্জে বৃদ্ধ বাবার দায়িত্ব নিতে চায় না দুই ছেলে

গোপালগঞ্জের হাজী শামসুল হক মোল্লা সন্তানদের অবহেলায় গাছের নিচে দিন কাটাচ্ছেন।

গোপালগঞ্জে বৃদ্ধ বাবার দায়িত্ব নিতে চায় না দুই ছেলে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লা তার সন্তানদের কাছে আশ্রয় না পেয়ে গাছের নিচে দিন কাটাচ্ছেন। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি ছয় সন্তানের নামে জমি-জায়গা লিখে দিয়েছেন, কিন্তু এখন তার কোনো সন্তানই তার খোঁজ নিচ্ছে না।

হাজী শামসুল হক মোল্লার দুই ছেলে, আজিজুল মোল্লা এবং রেয়াজুল মোল্লা, তাদের নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। বড় ছেলে আজিজুল ফেরিওয়ালা এবং ছোট ছেলে রেয়াজুল বাসের হেলপার। চার মেয়ের মধ্যে মায়া বেগম, সাবিনা বেগম, সালমা বেগম এবং শারীরিক প্রতিবন্ধী কাজুলী বেগম রয়েছে।

গত কয়েক বছর আগে হাজী শামসুল হক তার জমি বিক্রি করে হজ করতে যান এবং বাকি জমি সন্তানদের মধ্যে ভাগ করে দেন। কিন্তু বর্তমানে বিপত্নীক এই বৃদ্ধের কোনো সন্তানই তার দেখাশোনা করছে না। সম্প্রতি, মায়া বেগম তার বাবাকে ভাইদের বাড়িতে নিয়ে গেলে, সেখানে হাজী শামসুল হককে গাছের নিচে রেখে দেওয়া হয়।

এলাকাবাসী এই ঘটনায় সন্তানের প্রতি বৃদ্ধ বাবার অবহেলার জন্য তাদের সমালোচনা করছেন। মায়া বেগম জানান, তার স্বামী অসুস্থ এবং ছোট বোন কাজুলী প্রতিবন্ধী হওয়ায় বাবাকে রাখতে পারছেন না। অন্যদিকে, সাবিনা বেগম বলেন, "আমাদের চার বোনকে জমি বিক্রি করে বাবা মাত্র ৪ লাখ টাকা করে দিয়েছেন। দুই ভাইকে নগদ টাকাসহ ৮ কাঠা করে জমি দিয়েছেন। এখন আমরা কেন বাবার দেখাশোনা করবো?"

এ বিষয়ে শামসুল হক মোল্লার দুই ছেলে আজিজুল ও রেয়াজুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

বিজ্ঞাপন