শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গোপালগঞ্জে জামায়াতের পথসভা না করার কারণ জানিয়েছেন রাশেদ খাঁন

গোপালগঞ্জে জামায়াতের পথসভা না করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন রাশেদ খাঁন।

গোপালগঞ্জে জামায়াতের পথসভা না করার কারণ জানিয়েছেন রাশেদ খাঁন

গোপালগঞ্জ জেলায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের তৃতীয় দফার লং মার্চে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি শনিবার সকালে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে মন্তব্য করেন।

রাশেদ খাঁন জানান, গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী সেখানে কোনো পথসভা করছে না। তিনি বলেন, 'জামায়াতে ইসলামী ঢাকা থেকে লং মার্চ করে খুলনা যাচ্ছে, পথিমধ্যে সব জেলায় পথসভা করবে, শুধুমাত্র গোপালগঞ্জে করবে না।'

তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে বলেন, 'অথচ তারা প্রায়ই দাবি করে, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি! কিন্তু গোপালগঞ্জবাসীর ভয়ে তারা সেখানে পথসভা করতে পারছে না।'

রাশেদ খাঁন আরও বলেন, 'জামায়াত জোট কোনো ঝামেলায় জড়াতে চায় না এবং ঝুঁকিও নিতে রাজি নয়। তারা বিরোধীদল হিসেবে থাকতে চায়, কিন্তু গোপালগঞ্জে পথসভা করলে সেটি উস্কানি হয়ে যাবে বলেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।'

তিনি জনগণের প্রতিক্রিয়া উল্লেখ করে বলেন, 'জনগণ জামায়াতের কাছ থেকে একটি ফাইট দেখতে চেয়েছিল। জামায়াত যদি গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ নিয়ে গিয়ে গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার সাহস দেখাতো, তাহলে জনগণ বিশ্বাস করতো যে, তারা সত্যিই গণভবন দখলের নকশা তৈরি করেছে।'

বিজ্ঞাপন