শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণভোট রায় বাস্তবায়ন না করে বিএনপি হতাশ করেছে: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিএনপির বিরুদ্ধে গণভোট রায় বাস্তবায়ন না করার অভিযোগ তুলেছেন।

গণভোট রায় বাস্তবায়ন না করে বিএনপি হতাশ করেছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জাতিকে হতাশ করেছে এবং গণভোট রায় বাস্তবায়ন না করে জাতির সঙ্গে প্রতারণা করেছে। শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ১১ দলীয় ঐক্যের তৃতীয় দফার লং মার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

১১ দলীয় ঐক্য গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ মোট ৭ দফা দাবিতে তৃতীয় দফার লং মার্চ কর্মসূচি শুরু করেছে। জামায়াত নেতৃত্বাধীন এই ঐক্যের চট্টগ্রাম ও রংপুর লং মার্চের পর এবার ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে তৃতীয় দফার লং মার্চ শুরু হচ্ছে।

এ কর্মসূচির আওতায় ১৯টি জেলায় ৮টি জনসভা ও ৬টি পথসভা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী সমাবেশে জামায়াত আমির বলেন, ‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জনগণের ভাষা বুঝতে না পারলে, ৭ দফা থেকে সরকার পতনের ১ দফার ঘোষণা আসতে পারে।’

১১ দলীয় ঐক্যের নেতারা সরকারের নানা ব্যর্থতার কথা তুলে ধরে বলেন, ৭ দফা যেকোনো মূল্য সরকারকে মানতেই হবে। তৃতীয় দফার লং মার্চ কর্মসূচিতে ঢাকা জেলা, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জসহ খুলনা মহানগরী ও জেলা, বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।

বিজ্ঞাপন