শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান
রাজনীতি

জামায়াত আমিরের প্রশ্ন: গণভোটের ৪ প্রশ্ন বুঝে না, ৩১ দফা কীভাবে?

জামায়াত আমির ডা. শফিকুর রহমান গণভোটের প্রশ্ন নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

জামায়াত আমিরের প্রশ্ন: গণভোটের ৪ প্রশ্ন বুঝে না, ৩১ দফা কীভাবে?

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, 'জুলাইয়ে' সবচেয় বড় দাবি ছিল সংস্কার। তিনি বলেন, জনগণ নাকি গণভোটের ৪ প্রশ্ন বুঝে না, তাহলে ৩১ দফা কীভাবে বুঝলো?

তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত আলোচনা সভায় এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার আহ্বান জানাচ্ছেন। তিনি শপথ করে বলেন, 'জীবন দিব, তবুও চব্বিশকে হারিয়ে যেতে দিব না।'

তিনি আরও বলেন, 'সবাই চব্বিশের অর্জন স্বীকার করলেও অনেকে আগের অংশ নিয়ে পরে আছে, এত হীনমন্যতা কেন?' তিনি উল্লেখ করেন, 'চব্বিশ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী আর আমি বিরোধীদলীয় নেতা হতে পারতাম না।'

ডা. শফিকুর রহমান বলেন, 'অতীত নিয়ে পরে থাকা জাতি সামনে এগুবো কীভাবে?' তিনি সবার প্রতি আহ্বান জানান, আসুন সামনের দিকে এগিয়ে যাই।

তিনি বলেন, 'বিনা বেতনে কিছু শিক্ষক তৈরি হয়েছে, আমাদের সংবিধান শেখানো হয়। কোন সংবিধানে সংবিধান সংশোধন কমিটি আছে?' তিনি গণভোটের রায়ের পক্ষে লড়াইয়ের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, 'সংসদে না হলে সমাধান হবে রাজপথে।'

জামায়াতকে ভারতের একমাত্র অপছন্দের দল দাবি করে তিনি বলেন, 'ভারত আমাদের লাল কার্ড দেখায়। তাদের লালকার্ডের পরোয়া করে না জামায়াত।'

বিজ্ঞাপন