শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী: শিক্ষার্থীদের আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না সরকার

সরকার অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

স্বরাষ্ট্রমন্ত্রী: শিক্ষার্থীদের আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না সরকার

সরকার অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না এবং এ নিয়ে স্বার্থান্বেষী মহল জল ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পরীক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে জল ঘোলা করার চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল। সরকার অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলন গুরুত্ব দিচ্ছে না। আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাস নেওয়ার সুযোগ নেই। শিক্ষার মান বাড়াতে বদ্ধপরিকর সরকার।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দণ্ড কার্যকর করা হবে। আইনে আপিলের সুযোগ থাকলে উচ্চ আদালতে যেতে পারবেন।’

বেনজির আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ভারতে গ্রেপ্তার ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।’

শহীদদের সংখ্যা নিয়ে মন্ত্রী বলেন, ‘ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হলে জুলাই শহীদের সংখ্যা বাড়বে। ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেয়া হবে।’

রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেন, ‘প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি। তবে, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের তদন্ত চলছে। প্রতিবেদন দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।’

বিজ্ঞাপন