শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান: গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন চেতনা

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন চেতনা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী আহমেদ আযম খান।

জুলাই গণঅভ্যুত্থান: গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন চেতনা

জুলাই গণঅভ্যুত্থান আগামী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সমৃদ্ধি নিশ্চিত করার চেতনা হিসেবে কাজ করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে রাজধানীর রায়েরবাজার গণকবরস্থানে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের গণকবরে পুস্পস্তবক অর্পণ শেষে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মাধ্যমে সকলের অংশগ্রহণে জুলাই সফল হয়েছে এবং ফ্যাসিবাদ দূর হয়েছে। তিনি উল্লেখ করেন, "আজকের দিনকে জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে।"

এছাড়া, তিনি সরকারের পক্ষ থেকে দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে জুলাইয়ের চেতনায় এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, বিএনপি সরকার এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে নিয়ে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন