রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতের লংমার্চ

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে লংমার্চে অংশ নিয়েছেন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতের লংমার্চ

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর গণভোটের রায়কে অস্বীকার করেছে। তিনি বলেন, জনগণ এই অপমানের প্রতিশোধ নিবে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোরের মুড়লীর মোড়ের এক পথসভায় তিনি গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখী লংমার্চের কার্যক্রম শুরু করেন।

ডা. শফিকুর রহমান বলেন, 'সরকারকে বলবো ৭ দফার আগে এক দফা মেনে নিন। ৭ দফার চেয়ে ১ দফার ওজন বেশি। অতীতে যারাই ১ দফার কবলে পড়েছে, তারা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি।'

তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আপনারা গণভোটের গণরায় অস্বীকার করেছেন। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এর মাশুল আপনাদের দিতে হবে। আমরা রাস্তায় নেমেছি গণভোটের রায় বাস্তবায়নের জন্য। জনগণ রাজপথে নামলে দাবি আদায় করেই ছাড়বে।'

যশোরের পথসভা শেষে লংমার্চের গাড়িবহর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দিকে রওয়ানা হয়।

বিজ্ঞাপন