শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াতের ভারত লিয়াঁজো নিয়ে মন্তব্য রাশেদ খাঁনের

জামায়াতের ভারত লিয়াঁজো নিয়ে মন্তব্য করেছেন রাশেদ খাঁন।

জামায়াতের ভারত লিয়াঁজো নিয়ে মন্তব্য রাশেদ খাঁনের

আগামীতে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে জামাতে ইসলামী ভারতের সাথে লিয়াঁজো শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি আজ শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করতো, কিন্তু এখন জামায়াত ভারতকে আওয়ামী লীগের মতো শোষণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন যে, জামায়াতের শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে গোপনে বৈঠক করছেন।

ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ের প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন বলেন, জামায়াতের জান্নাতের টিকিট বিক্রি মানুষ আর গ্রহণ করেনি। তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনে তারা সফল হলেও ঠাকুরগাঁও উপ নির্বাচনে তাদের ব্যর্থতা স্পষ্ট হয়েছে।

বিজ্ঞাপন