জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ উঠে আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, সফরে ৬.৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের খাত নিয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত একটি ইকোনমিক মিশন পাঠানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বিমান বন্দরে থার্ড টার্মিনাল, এমআরটি এবং মাতারবারি সমুদ্রবন্দরসহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরের সময় বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।