প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে। এই সফরের মাধ্যমে জাপান-বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি শুক্রবার (৩০ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
হুমায়ুন কবির জানান, সফরের সময় ৬টি সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও, প্রধানমন্ত্রী ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের খাতসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখতে দ্রুতই একটি ইকোনমিক মিশন পাঠাবে জাপান।
তিনি আরও জানান, জাপানের সাথে 'বিগ-বি' নিয়ে আলোচনা চললেও তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি। অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনা প্রয়োজন হলে তাদের উপস্থিতিতে বাংলাদেশ তা করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মাটি ও মানুষের স্বার্থকে অসম্মান করে কোনো দেশের সাথে কোনো চুক্তি করবে না বিএনপি সরকার।