শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট কাটবে না: গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানালেন জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার।

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট কাটবে না: গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের রাজনৈতিক সংকট কাটবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে গণভোটের রায় উপেক্ষা করছে। তিনি বলেন, "এক ভোটে ক্ষমতায় এসে আরেক ভোটের রায় মানছে না বিএনপি।" নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন, অথচ এখন সেই অবস্থান থেকে সরে এসে গণভোটের রায় অস্বীকার করছেন।

এটি স্পষ্ট দ্বিচারিতা উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।" তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দাবি করেন, দলীয় কোন্দলের জেরে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে।

ব্রিফিংয়ে তাহসিফ সাউরির হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন গোলাম পরওয়ার। তার দাবি, অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়ার পরও বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তাকে হত্যার খবর জানেন না প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন