সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

গণভোটের রায় কার্যকর না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে

বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গণভোটের রায় কার্যকর না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকর না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি সোমবার বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন।

‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। সেমিনারে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকর না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এখনও সময় আছে—পার্লামেন্টে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা সম্ভব।”

অধ্যাপক পরওয়ার হুঁশিয়ারি দেন যে, যদি সংকট সমাধানে উদ্যোগ না নেওয়া হয়, তাহলে রাজপথে নামারও প্রস্তুতি নিতে হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “জনগণের যে প্রত্যাশা ছিল, সরকার বারবার তার সঙ্গে বেইমানি করছে।”

তিনি অভিযোগ করেন, সরকার গণরায় বাস্তবায়নের বিষয়ে নীরব রয়েছে এবং নিজেদের ঘোষিত ৩১ দফারও ব্যত্যয় ঘটিয়েছে।

জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন