মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

জুলাই আন্দোলন অসমাপ্ত: জিএম কাদেরের উদ্বেগ প্রকাশ

জিএম কাদের জুলাই আন্দোলনকে অসমাপ্ত বলে মন্তব্য করেছেন।

জুলাই আন্দোলন অসমাপ্ত: জিএম কাদেরের উদ্বেগ প্রকাশ

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জুলাইয়ের আন্দোলনকে তিনি সফল বা ব্যর্থ-কোনোটিই বলতে চান না; তার ভাষায়, এটি এখনো ‘অসমাপ্ত’।

রোববার দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় তার নিজ বাসভবনে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নিলেও রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশিত পরিবর্তন আসেনি।

জি এম কাদের বলেন, ‘প্রশাসনে দলীয়করণ, নিয়োগে বৈষম্য এবং রাজনৈতিক প্রভাব এখনো বিদ্যমান। জনগণ জবাবদিহিমূলক ও নিরপেক্ষ শাসনব্যবস্থা প্রত্যাশা করলেও বাস্তবে সেই পরিবেশ তৈরি হয়নি।’

তিনি নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক সহনশীলতা ও মামলাকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। কাদের আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্য পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন বা নতুন রাজনৈতিক পরিবর্তনের দাবি জোরালো হতে পারে।’

এছাড়া, দেশে মাদকের বিস্তারকে ভয়াবহ উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে কার্যকর ও কঠোর পদক্ষেপ না নিলে সামাজিক সংকট আরও গভীর হবে।’

বিজ্ঞাপন