মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের সাথে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেছেন, পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের সাথে আলোচনা হয়নি।

পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের সাথে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাথে কোনো আলোচনা হয়নি। তিনি সোমবার সচিবালয়ে আইএমএফের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, আর্থিক খাতে সংস্কার এবং করখাতে প্রবৃদ্ধিসহ সার্বিকভাবে আইএমএফ সন্তুষ্ট। তিনি বলেন, ‘আইএমএফের নতুন ঋণ কর্মসূচী নিয়ে এ পর্যন্ত আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে।’

নতুন ঋণ কর্মসূচিতে যাওয়ার ক্ষেত্রে আইএমএফের দেওয়া শর্তগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। আইএমএফের মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী।

২০২৩ সালে আইএমএফের অনুমোদিত ঋণের পাঁচ কিস্তিতে বাংলাদেশ প্রায় ৩৬৪ কোটি ডলার পেয়েছে। তবে ঋণের প্রায় ২০০ কোটি ডলার এখনো বকেয়া রয়েছে। অর্থছাড় নিয়ে প্রায় এক বছর আলোচনা চললেও শেষ পর্যন্ত সেই অর্থ ছাড় হয়নি।

এদিকে, পূর্ববর্তী সরকারের নেওয়া ঋণ কর্মসূচি বাদ দিয়ে নতুন করে আইএমএফের কাছে প্রায় ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় বিএনপি সরকার।

বিজ্ঞাপন