মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচিতে জনগণের সহযোগিতা আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচিতে জনগণের সহযোগিতা আহ্বান করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচিতে জনগণের সহযোগিতা আহ্বান

বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ সাথে থাকলে দেশের উন্নয়নে বিএনপি কোনো বাধা মানবে না।

তিনি আজ সোমবার এ মন্তব্য করেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সোমবার ভোর ৬টায় গুলশানের বাসা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বৈরি আবহাওয়া উপেক্ষা করে সড়কের দুই পাশে তাকে স্বাগত জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।

সকাল ১০টার দিকে বরিশালে পৌঁছে প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি ছিল গৌরনদী উপজেলায় বৃক্ষরোপণ। তিনি জানান, সরকার আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে।

প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন, খাল-বিল রক্ষাসহ বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন এবং বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান।

পরে তিনি সাধারণ মানুষের সাথে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন। আগামী ১ বছরে ৪১ লাখ মানুষ ফ্যামিলি কার্ড পাবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সব বাধা উপেক্ষা করে বিএনপি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করছে বর্তমান সরকার।

বিজ্ঞাপন