সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২৫ কোটি গাছ রোপণ হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২৫ কোটি গাছ রোপণ হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের পিএমখালির ডুলাহাজারায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। দুপুর ২টা ৫৫ মিনিটে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য মন্ত্রী ও এমপিরা উপস্থিত ছিলেন। তারা ১১ প্রজাতির গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী সবার চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেন।

বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। কক্সবাজারের মালুমঘাটে এই কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করলেন।

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে দেড় কোটি চারা ৪৯ জেলার ১৪৯ উপজেলায় রোপণ করা হবে।

মালুমঘাট সংরক্ষিত বনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অন্যান্য মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন