শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
জাতীয়

প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন

প্রধানমন্ত্রী তারেক রহমান ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন, গাছের চারা রোপণ ও স্মারক বইয়ে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন

কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) তিনি তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন।

পার্ক পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইভাবে ডা. জুবাইদা রহমানও স্মারক বইয়ে স্বাক্ষর করেন।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

কক্সবাজার বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে যাওয়ার সময় তিনি নিজেই গাড়ি চালান। তার পাশের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গাড়িতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমদও ছিলেন।

প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি শেষে আবারও নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে যান। পুরো রাস্তাজুড়ে হাজার হাজার স্থানীয় সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন