বাংলাদেশ বর্তমানে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের সম্মুখীন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, "সবার চেষ্টায় পরিবেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব।"
আজ বৃহস্পতিবার রাজধানীতে পরিবেশ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পাহাড় কাটা এবং বন উজাড় রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল প্রতিপাদ্য ছিল "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।"
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্যক্তি পর্যায়ে তিন জন এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে তিনটি সংগঠনের হাতে পরিবেশ পদক তুলে দেন।