রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
ধর্ম

কারবালায় খামেনির মরদেহ, আজই দাফন প্রক্রিয়া শেষ হচ্ছে

কারবালায় খামেনির মরদেহ পৌঁছেছে, আজই দাফন প্রক্রিয়া শেষ হবে।

কারবালায় খামেনির মরদেহ, আজই দাফন প্রক্রিয়া শেষ হচ্ছে

ইরাকের পবিত্র শহর কারবালায় পৌঁছেছে মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখানে লাখো ভক্ত ও অনুসারীর ঢল নামে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। জানাজা অনুষ্ঠিত হয় এবং আজই তার দাফন প্রক্রিয়ার শেষ দিন বলে জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের তেহরান ও কোম শহরের পর ইরাকের নজফ ও কারবালায় ছয়দিনব্যাপী শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোকযাত্রা শুরু হয় ৩ জুলাই থেকে। আজ কারবালায় আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানানো শেষে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ইরানে। সেখানে তাকে মাশহাদের একটি মাজার কমপ্লেক্সে দাফন করা হবে।

এদিকে, লেবাননের বৈরুতে ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শ্রদ্ধা জানাতে শোকযাত্রার আয়োজন করা হয়। এ সময় হিজবুল্লাহপ্রধান নাঈম কাসেম টেলিভিশনে ভাষণ দেন। তেহরান মার্কিন হামলায় ধ্বংস হওয়া আলী খামেনির কমপ্লেক্সের একটি ভিডিও প্রকাশ করেছে।

বিজ্ঞাপন