মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কোমে শহরে খামেনির মরদেহ, শোকযাত্রার আয়োজন

কোমে শহরে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে শোকযাত্রার আয়োজন করা হচ্ছে।

কোমে শহরে খামেনির মরদেহ, শোকযাত্রার আয়োজন

ইরানের পবিত্র শহর কোমে নিয়ে আসা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। আজ শহরটিতে অনুষ্ঠিত হবে আরেকটি শোকযাত্রা। এই তথ্য জানিয়েছেন রয়টার্স।

এর আগে, সোমবার রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে কোটি মানুষের শোকযাত্রা অনুষ্ঠিত হয়। শোকযাত্রায় অংশগ্রহণকারীরা মার্কিন ও ব্রিটিশ পতাকা পুড়িয়ে খামেনির হত্যার প্রতিবাদ জানান।

আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বুধবার আলী খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকের নজফ ও কারবালা শহরে। বৃহস্পতিবার মরদেহ ফিরিয়ে আনা হবে ইরানের মাশহাদ শহরে, যেখানে সম্পন্ন হবে দাফন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বিজ্ঞাপন