মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ২০০ বিদেশি নাগরিক আটক

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২০০ বিদেশি নাগরিক আটক করেছে অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ২০০ বিদেশি নাগরিক আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের তামান মালুরি রাতের বাজারে এই অভিযানে বাংলাদেশিসহ ২০০ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর টানা ২ সপ্তাহ নজরদারি চালিয়ে রোববার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেছে কুয়ালালামপুর ও পুত্রজায়া অভিবাসন বিভাগ এবং কুয়ালালামপুর সিটি হল।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক জানান, অভিযানে মোট ৫শ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৪০৭ জন বিদেশি এবং ৯৩ জন মালয়েশিয়ার নাগরিক ছিলেন।

পরীক্ষা শেষে বৈধ নথিপত্র না থাকায় ২০০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৭৫ জন নারী। আটক ব্যক্তিরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান এবং ভারতের নাগরিক।

বিজ্ঞাপন