বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার।

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

চলতি বছর মালয়েশিয়া যেতে কর্মীদের জন্য অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, আগামী সপ্তাহের মধ্যে মেডিকেল সেন্টারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে কর্মীদের জন্য প্রক্রিয়াটি আরো সহজ হবে।

সরকারি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর কার্যক্রমও শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। এর আওতায় মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া, মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

বিজ্ঞাপন