বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বৈধ কাগজ না থাকায় ১৫৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকায় ১৫৫ বাংলাদেশি শ্রমিকসহ ২৩৪ বিদেশি আটক।

মালয়েশিয়ায় বৈধ কাগজ না থাকায় ১৫৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিবাসন বিভাগের অভিযানে ১৫৫ বাংলাদেশি শ্রমিকসহ মোট ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা ও ভিসার মেয়াদ শেষ হওয়ার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার মুয়ারের পারিত জামিল এলাকায় দুটি আসবাব কারখানায় অভিযান পরিচালনা করা হয়। প্রায় দুই ঘণ্টার এই অভিযানে ১৭৬ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়, যাদের মধ্যে ১৪৭ জন বাংলাদেশি, ২৭ জন নেপালি, ২ জন চীনা ও ১ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

এরপর আরেকটি এলাকায় কাঠের কারখানায় অভিযান চালিয়ে ৫৮ বিদেশি শ্রমিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৪ জন মিয়ানমারের, ১৬ জন ভারতের, ৮ জন বাংলাদেশের, ৭ জন চীনের, ২ জন নেপালের ও ১ জন পাকিস্তানের নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে অভিবাসন আটককেন্দ্রে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন