বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ধর্ম

ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করা মানবিকতা নয়: মিসর কোচ

মিসরের কোচ হোসাম হাসান ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে মানবিকতার গুরুত্ব তুলে ধরেছেন।

ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করা মানবিকতা নয়: মিসর কোচ

মিসরের কোচ হোসাম হাসান ফুটবলকে মানবিকতা ও বার্তা দেওয়ার মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেছেন, "যে ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেনি, তার কোনো মানবিকতা নেই।"

তিনি এই মন্তব্যটি করেছেন চলমান বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারানোর পর ফিলিস্তিনের পতাকা হাতে তুলে ধরার পর। আজ রাতে মিসর কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামবে।

হাসান ফিলিস্তিনের জনগণের দুর্ভোগকে "বিশ্বের জন্য লজ্জার বিষয়" বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "এটা আমাদের জন্য লজ্জার। শুধু আরব বিশ্ব নয়, পুরো বিশ্বের জন্য এটি লজ্জার বিষয়।"

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা তার এমন মন্তব্যের পর করতালি দিয়ে তাকে সমর্থন জানান। তিনি ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ফিফা ও ফুটবলারদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

হাসান বলেন, "আমার বার্তা হবে— ফুটবলকে শান্তিপূর্ণ প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহার করুন।" তিনি সকল ক্রীড়াবিদ ও গণমাধ্যমকে আহ্বান জানান, "ফিলিস্তিনি জনগণকে বাঁচতে দিন, তাদের অস্তিত্বকে স্বীকার করুন।"

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন