রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
ধর্ম

ইরানের দূতাবাসের কড়া প্রতিক্রিয়া: 'আদর্শকে হত্যা করা যায় না'

ইরানের দূতাবাস ট্রাম্পের মন্তব্যের জবাবে বলেছে, 'মানুষকে হত্যা করা যায়, আদর্শকে নয়।'

ইরানের দূতাবাসের কড়া প্রতিক্রিয়া: 'আদর্শকে হত্যা করা যায় না'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ প্রকাশিত এক পোস্টে তারা লিখেছে, ‘মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়।’

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আয়োজন চলাকালে, তিনি চাইলে সেখানে উপস্থিত সবাইকে হত্যা করতে পারতেন। তবে আলোচনার সুযোগ নষ্ট হওয়ার আশঙ্কায় তিনি তা করেননি।

ট্রাম্প ইরানিদের শোক প্রকাশ নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, তার ধারণা ছিল ইরানের জনগণ খামেনিকে ঘৃণা করে।

এর প্রতিক্রিয়ায়, ইরানি দূতাবাস মন্তব্য করে, ‘আপনি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে আপনি এমন একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস সর্বত্র ছড়িয়ে পড়েছে। এসব বিষয় আপনি বুঝবেন না, কারণ আপনার নেই সভ্যতা, নেই ইতিহাস, নেই সম্মান।’

উল্লেখ্য, ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিকে বিদায় জানাতে ৩-৯ জুলাই পর্যন্ত রাষ্ট্রীয় আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথি, ইরান সরকার এবং দেশটির সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন