বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
ধর্ম

রোনালদোর হৃদয়স্পর্শী বার্তা ভূমিকম্পে পা হারানো কিশোরের জন্য

রোনালদোর ভিডিও বার্তা ভূমিকম্পে পা হারানো কিশোর আন্দ্রেসকে সাহস জোগালো।

রোনালদোর হৃদয়স্পর্শী বার্তা ভূমিকম্পে পা হারানো কিশোরের জন্য

ভেনেজুয়েলায় সম্প্রতি একটি ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ দুর্ঘটনায় ১২ বছর বয়সী আন্দ্রেস মিয়েলেস নামের এক কিশোর তার একটি পা হারিয়েছে।

লাগুইরা রাজ্যে ঘটে যাওয়া এই ভূমিকম্পের পর আন্দ্রেস প্রায় ৮০ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন। তাকে উদ্ধার করার পর জানা যায়, তিনি পরিবারের একাধিক সদস্যকেও হারিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে থাকা অবস্থায় আন্দ্রেসের একটাই ইচ্ছা ছিল, তা হলো বিশ্বকাপ অ্যালবামের জন্য রোনালদোর অফিশিয়াল স্টিকার পাওয়া। এই খবর পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে পৌঁছায়।

এরপর রোনালদো একটি ভিডিও বার্তা রেকর্ড করেন, যেখানে তিনি আন্দ্রেসের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানান। রোনালদো বলেন, 'হাই আন্দ্রেস, কেমন আছো? তোমাকে শুভকামনা জানাতে এই ভিডিওটা বানাচ্ছি। তুমি সুস্থ হয়ে ওঠো। আমার একটা ম্যাচ দেখতে তোমাকে আমন্ত্রণ জানাতে চাই।'

ভিডিওটি দেখে হাসপাতালের বিছানায় থাকা আন্দ্রেসের মুখে খুশির ঝলক দেখা যায়, যা লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

বিজ্ঞাপন