শনিবার, ০৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
ধর্ম

গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে উন্মুক্ত

গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে উন্মুক্ত হচ্ছে আজ।

গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে উন্মুক্ত

গ্র্যান্ড মোসাল্লা মসজিদে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ রাখা হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) মসজিদ প্রাঙ্গণ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করা হবে।

বিবিসি সূত্রে জানা গেছে, তেহরানে এক কোটিরও বেশি মানুষের জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে অন্তত ১০০ দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

আনুমানিক ২ কোটি মানুষ ৫টি শহরে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হুসেইনিয়াতে খামেনির কফিন উন্মোচন করা হয়, যেখানে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে তাঁর পুত্রবধূ, ১৪ মাসের নাতনি, কন্যা ও জামাতার মরদেহ।

এই ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শাহাদত বরণ করেন। শুক্রবার বিভিন্ন দেশের প্রতিনিধি ও ইরানের ঊর্ধতন কর্মকর্তারা খামেনিকে শ্রদ্ধা জানান। বাংলাদেশ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও বিরোধী দলের প্রতিনিধিরাও শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

তেহরান, কোম, এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী ৯ জুলাই খামেনিকে তাঁর জন্মস্থান মাশহাদে দাফন করা হবে।

বিজ্ঞাপন