প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করেছেন। এ সময় তিনি দেশের ৬৪ জেলা ও ৭৪ উপজেলার কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কবি নজরুলের জীবন ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তিনি কবির সৃষ্টিশীল কাজের গুরুত্ব তুলে ধরেন।
তিনি আরও বলেন, "অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা নজরুল।" এছাড়া, কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণা করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
নজরুল বর্ষ পালন চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত হবে।