বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
ধর্ম

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে যাত্রা করেন।

জানা যায়, স্পিকার জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই দেশে ফিরবেন। আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাৎ বরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৬ বছর। তিনি ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের পরিবর্তিত শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি অল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ইরান-ইরাক যুদ্ধের সূচনার পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে এবং পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাঁকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করে।

বিজ্ঞাপন