রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

পবিত্র আশুরা যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দেশজুড়ে

রাজধানীসহ সারাদেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা।

পবিত্র আশুরা যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দেশজুড়ে

রাজধানীসহ সারাদেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে পবিত্র আশুরা। মুসল্লিরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও শোক মিছিলের মাধ্যমে দিনটি পালন করছেন।

পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ার তাজিয়া মিছিলসহ রাজধানীতে মোট ৬৩টি তাজিয়া শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর অবস্থানে ছিল।

আশুরা শব্দটি আরবিতে ‘আশারা’ থেকে এসেছে, যার অর্থ ১০। মহররম মাসের ১০ তারিখকে ‘আশুরা’ বলা হয়, যা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি একটি হৃদয়বিদারক ঘটনার স্মারক।

শুক্রবার সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় নফল রোজা, নামাজ, ও দান-খয়রাতের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

শোকের প্রতীক হিসেবে কালো পোশাক পরে, খালি পায়ে, শোকের পতাকা হাতে নিয়ে ‘হায় হোসেন হায় হোসেন’ মাতম তুলে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলে যোগ দেন শিয়া মুসলিম সম্প্রদায়ের অনুসারীরা।

মিছিলে অংশগ্রহণকারীরা জানান, প্রতি বছর এই দিনে তারা মহানবী (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেনকে স্মরণ করেন। ইসলামের জন্য ইমাম হোসেন ও তার পরিবারের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই তাদের উদ্দেশ্য।

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ধানমণ্ডির ঝিগাতলায় প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়।

বিজ্ঞাপন