সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ধর্ম

শাহজালাল (র.) মাজারে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন কমিটি গঠন

শাহজালাল (র.) মাজারের দানের টাকার স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন কমিটি গঠন করা হয়েছে।

শাহজালাল (র.) মাজারে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন কমিটি গঠন

সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের দানের টাকার আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান।

শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেন, প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত এই কমিটি কার্যক্রম পরিচালনা করবে।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, দরগাহর উন্নয়ন এবং দানের অর্থের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, আর্থিক হিসাব-নিকাশে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সকল পক্ষ একমত হয়েছেন।

কমিটিতে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, দরগাহ মোতাওয়াল্লী পরিবারের দুইজন প্রতিনিধি এবং মাদরাসা ও মসজিদের দুইজন প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন।

মন্ত্রী আরও জানান, আগামী এক মাসের মধ্যে কমিটি বসে দানের অর্থ ও মাজারের সার্বিক ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর পদ্ধতি নির্ধারণ করবে। কমিটির প্রধান লক্ষ্য হবে পুরো ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা।

বিজ্ঞাপন