শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
ধর্ম

পবিত্র আশুরা উপলক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি।

পবিত্র আশুরা উপলক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ৪ স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসনি দালান এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।" তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, আতশবাজি, পটকা, বিস্ফোরক এবং দাহ্য পদার্থ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হবে। এছাড়াও, মিছিলের বিভিন্ন প্রবেশপথে তল্লাশি পরিচালনা করা হবে।

ডিএমপি কমিশনার আরও জানান, সন্দেহজনক বস্তু বা ব্যক্তির বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা এবং সাদা পোশাকের সদস্যরাও মাঠে থাকবে।

তিনি বলেন, "বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করা হবে।"

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নিষিদ্ধ কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশ সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়, তাদের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।"

বিজ্ঞাপন