রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
ধর্ম

বিশ্ব বাবা দিবস: বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

আজ বিশ্ব বাবা দিবস, বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়।

বিশ্ব বাবা দিবস: বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

আজ বিশ্ব বাবা দিবস। এই বিশেষ দিনে সন্তানের প্রথম ভরসা, প্রথম শিক্ষক ও প্রথম নায়কের প্রতি সম্মান জানানো হয়। তবে এই দিনটির গুরুত্ব সব মানুষের জন্য একরকম নয়।

কেউ কেউ বাবার সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেয়ে থাকেন, আবার অনেকের কাছে এটি বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়ার হাত তোলার একটি উপলক্ষ্য। কিছু সম্পর্ক এমন থাকে, যেখানে মানুষটি সবসময় চোখের সামনে থাকে না, কিন্তু তার নীরব উপস্থিতি জীবনের প্রতিটি ক্ষণে অনুভূত হয়।

বাবা শুধুমাত্র বাইরের পৃথিবীর দায়িত্বই নেন না, বরং ঘরের মধ্যে সম্পর্কের শক্ত ভিত্তিও গড়ে তোলেন। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো মিলিয়ে জীবন নামের মহাকাব্য রচনা করেন।

বাবা সবসময় নিজের ইচ্ছাগুলোকে পাশে সরিয়ে রেখে পরিবারের স্বপ্নগুলোকে সামনে এগিয়ে নিয়ে যান। সন্তানের পড়াশোনা ও ভবিষ্যতের জন্য অবিরাম পরিশ্রম করে চলেন। তবে সবার সুযোগ হয় না বাবাকে সঙ্গে নিয়ে বাবা দিবস উদযাপনের।

অনেকেই বাবাকে স্মৃতিতে খুঁজে ফেরেন এবং কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন। বাবা শুধুমাত্র একটি সম্পর্ক নয়, এটি একটি অনুভূতি, যা সারাজীবন সঙ্গ দিয়ে চলে।

বাবা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সনোরা স্মার্ট ডডের অগ্রণী ভূমিকা রয়েছে। ১৯০৯ সালের আগে ওয়াশিংটনে বাবা দিবস পালিত হত না। ডড মা দিবস পালনের কথা শুনে অবাক হয়ে যান এবং বাবা দিবসের স্বীকৃতির জন্য সোচ্চার হন।

ডড তার বাবাকে অসম্ভব ভালোবাসতেন। মা মারা যাওয়ার পর, তাদের সিঙ্গেল বাবা সাত ভাইবোনকে বড় করে তুলেছিলেন। বাবার এই ত্যাগ দেখে ডড মনে করেন, বাবাকে সম্মান জানানোর জন্যও একটি দিন থাকা প্রয়োজন।

অবশেষে, অনেক চেষ্টা করে ১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথমবারের মতো বাবা দিবস পালিত হয়।

বিজ্ঞাপন