বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
জাতীয়

নেপালে বন্যায় নিহতদের প্রতি বাংলাদেশের শ্রদ্ধা

নেপালে বন্যায় নিহতদের প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শ্রদ্ধা ও সহমর্মিতা।

নেপালে বন্যায় নিহতদের প্রতি বাংলাদেশের শ্রদ্ধা

নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে নেপাল দূতাবাস পরিদর্শন করেন।

এই সফরের সময় তিনি খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন এবং নেপাল সরকারের ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।

হুমায়ুন কবির নেপালের জনগণের দৃঢ়তা ও সহনশীলতার ওপর আস্থা প্রকাশ করে বলেন, 'তারা সাহস ও দৃঢ়তার সঙ্গে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।'

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রকাশিত সংহতি ও সহমর্মিতার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন