বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

অভিনেতা মুকিতের স্ত্রীর অসুস্থতায় পরোটা বিতর্কে প্রতিক্রিয়া

মুকিত জাকারিয়া স্ত্রীর অসুস্থতায় পরোটা খাওয়ার আবদার নিয়ে বিতর্কে মুখ খুললেন।

অভিনেতা মুকিতের স্ত্রীর অসুস্থতায় পরোটা বিতর্কে প্রতিক্রিয়া

অভিনেতা মুকিত জাকারিয়া সম্প্রতি ১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা খাওয়ার আবদার করার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন। তিনি এই ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।

মুকিত দাবি করেছেন, তাঁর বক্তব্যটি খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে এবং অহেতুক সমালোচনা করা হচ্ছে। তিনি বলেন, “এগুলো সব বাড়াবাড়ি! আমার মন্তব্য কাটিং করেছে।”

সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে মুকিত বলেন, “বিষয়টা নিয়ে একটু বাড়াবাড়ি করেছে ওরা। আসলে কেন যে এমন সাংবাদিকতা করে আমি বুঝি না।”

তিনি মানসিকভাবে চাপ অনুভব করছেন উল্লেখ করে বলেন, “আমি আসলে মেন্টালি খুব ডিস্টার্ব আছি। রাতে ঠিকমতো ঘুমাতেও পারিনি।”

মুকিত ভক্তদের নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, “ভক্তরা আমাকে খুবই ভালোবাসে। কিন্তু হঠাৎ করে এভাবে কেন সমালোচনা করছেন, বুঝতে পারছি না।”

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে মুকিত স্ত্রীর অসুস্থতার সময় পরোটা খাওয়ার ঘটনা বর্ণনা করেন। তিনি জানান, “একবার নরসিংদীতে শুটিং শেষে ভোর ৪টার দিকে বাসায় ফিরলে আমার স্ত্রীর ১০২-১০৩ ডিগ্রি জ্বর ছিল। তখন আমি বললাম, ‘আমার ভীষণ ক্ষুধা লেগেছে, পরোটা খাব।’ অসুস্থতার কথা না বলে সে গরম পরোটা ও মাংস তৈরি করে খাওয়ায়।”

২৬ বছরের সংসার জীবন সম্পর্কে মুকিত বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকতে হবে। একজনের যদি অন্যজনের প্রতি সম্মান থাকে, তাহলে যেকোনো সংসার ২০০ বছর টিকে যাবে।”

বিজ্ঞাপন