শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
মস্কোতে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা, ১৭ জন আহত ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন
ধর্ম

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা, নতুন দানবাক্স স্থাপন

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা, নতুন দানবাক্স স্থাপন করেছে প্রশাসন।

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা, নতুন দানবাক্স স্থাপন

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে এ কার্যক্রম সম্পন্ন হয়।

নতুন কয়েকটি দানবাক্সও স্থাপন করা হয়েছে। এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে জেলা প্রশাসনের কয়েকজন সহকারী কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, মাজার কর্তৃপক্ষকে জানিয়ে পুরাতন দানবাক্স সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে। প্রশাসনের দাবি, দানের টাকার স্বচ্ছতার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে মাজার সংশ্লিষ্টদের অভিযোগ, প্রশাসন মাজারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তারা মনে করেন, এই পদক্ষেপ ধর্মীয় স্থানটির স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ করছে।

বিজ্ঞাপন