বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
ধর্ম

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস, শিশুদের মৌলিক অধিকার রক্ষার আহ্বান।

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

আজ ১২ জুন, শুক্রবার, বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। প্রতিবছর এই বিশেষ দিনটি শিশুদের মৌলিক অধিকার রক্ষা এবং শৈশব সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয়।

এবারের দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’।

বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। একাধিক সামাজিক, মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংস্থা শোভাযাত্রা, সেমিনার এবং সচেতনতামূলক প্রচারণার আয়োজন করেছে।

এদিকে, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৮ জুন প্রকাশিত প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১৩ কোটি ৮০ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু বিভিন্ন ধরনের শিশুশ্রমে যুক্ত রয়েছে।

বিশেষভাবে উদ্বেগজনক হলো, প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু সরাসরি ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক কাজে নিয়োজিত। এই ধরনের কাজ শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

বিজ্ঞাপন