শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মহররম মাসে আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত হবে

মহররম মাসে আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত হবে, জানিয়েছেন তেহরানের মেয়র।

মহররম মাসে আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত হবে

আগামী মহররম মাসে নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন তেহরানের মেয়র আলিরেজা জাকানি।

শুক্রবার (১২ জুন) রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্সের বরাতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মহররম মাসের দ্বিতীয় দশকে রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানো হবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, এ সময় জুন ও জুলাই মাসের মধ্যবর্তী সময়ে পড়বে।

প্রাথমিকভাবে, মহররম মাসের শুরুতেই তার জানাজা আয়োজনের পরিকল্পনা ছিল ইরান কর্তৃপক্ষের। তবে পরবর্তীতে তা পিছিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।

বিজ্ঞাপন