শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
ধর্ম

হজযাত্রী নিবন্ধন ২৬ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে

২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।

হজযাত্রী নিবন্ধন ২৬ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে। রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে।

রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে প্রকাশিত এই রোডম্যাপের তথ্য অনুযায়ী, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২৯ মে জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

রোডম্যাপ অনুসারে, ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (০৯ জিলহজ্ব) ২০২৭ সালের হজ অনুষ্ঠিত হবে। এছাড়া, সৌদি প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্লাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তর কার্যক্রম ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

নুসুক মাসারের মাধ্যমে সামগ্রিক সেবা প্যাকেজ গ্রহণের চুক্তি স্বাক্ষর ২০২৬ সালের ২৯ জুলাই শুরু হবে এবং ২৩ জানুয়ারি ২০২৭ এ শেষ হবে। হজযাত্রীদের ডাটা নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭ এর মধ্যে।

এছাড়া, হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সাথে চুক্তি স্বাক্ষর ও নুসুক মাসারে ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।

বিজ্ঞাপন