রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
ধর্ম

২০২৭ সালের হজ প্যাকেজে বিমানভাড়া ৩৭ হাজার টাকা কমলো

২০২৭ সালের হজ প্যাকেজে বিমানভাড়া ৩৭ হাজার টাকা কমে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

২০২৭ সালের হজ প্যাকেজে বিমানভাড়া ৩৭ হাজার টাকা কমলো

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। নতুন প্যাকেজ অনুযায়ী, হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের তুলনায় প্রায় ৩৭ হাজার টাকা কম।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় দুইটি হজ প্যাকেজ থাকবে।

হজ প্যাকেজ-১-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের খরচ হবে ৫ সাড়ে ১৩ হাজার টাকা।

মন্ত্রী আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে। ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন