হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার আহ্বান জানিয়েছে।
২ নভেম্বর সোমবার, রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, বিগত বছরের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে সৌদি সরকার বাংলাদেশের কোটা বরাদ্দ কমিয়ে দিয়েছে।
ফরিদ আহমেদ মজুমদার উল্লেখ করেন, গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠার পর হজযাত্রী সংখ্যা আশাতীতভাবে বেড়ে গেছে। তবে কোটা না থাকায় অন্তত ২০ হাজার মানুষ নিবন্ধনের জন্য অপেক্ষমাণ রয়েছে।
তিনি জানান, চলতি বছর চূড়ান্ত নিবন্ধনের আগে প্যাকেজের মূল্য পরিশোধের বিধান করা হয়েছে। ৭ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
এসময়, হজ পালনে আগ্রহী নিবন্ধনহীন ২০ হাজার যাত্রীর জন্য কোটা বরাদ্দে সৌদি সরকারের সাথে আলোচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।