রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

লালন শাহ: বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন

লালন শাহকে বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবে অভিহিত করেছেন ভারতীয় হাইকমিশনার।

লালন শাহ: বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ফকির লালন শাহকে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, লালন শাহের কালজয়ী দর্শন অসাম্প্রদায়িকতার প্রতীক।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত ‘লালন সন্ধ্যা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ত্রিবেদী বলেন, 'সমুদ্রে দিক হারানো জাহাজ যেমন আলোকবর্তিকার আশ্রয় নেয়, ঠিক তেমনি মানবজাতির জন্য লালনের দর্শন।' তিনি আরো উল্লেখ করেন, 'লালন শাহের জীবন উদযাপনের পাশাপাশি তার ভাবনা চিন্তা কী করে নিজেদের করে নেওয়া যায় তা নিয়ে ভাবতে হবে।'

অনুষ্ঠানে বাউলশিল্পী শফি মণ্ডল, প্রখ্যাত বাঁশিবাদক গাজী আবদুল হাকিম, নাসরিন আখতার বিউটি, অচিন পাখি কালচারাল একাডেমি এবং নিগার সুলতানা সুমির নেতৃত্বাধীন ‘লালন’ ব্যান্ড সংগীত পরিবেশন করেন।

বিজ্ঞাপন