বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
ধর্ম

হজ ও ওমরাহ মেলা শুরু ৩০ জুলাই, ১৫০ স্টল থাকবে

৩০ জুলাই থেকে শুরু হচ্ছে 'হজ ও ওমরাহ মেলা-২০২৬', চলবে ১ আগস্ট পর্যন্ত।

হজ ও ওমরাহ মেলা শুরু ৩০ জুলাই, ১৫০ স্টল থাকবে

৩০ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'হজ ও ওমরাহ মেলা-২০২৬'। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিতব্য এ মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ। তিনি জানান, এবারের মেলায় হজ ও ওমরা গমনেচ্ছুদের জন্য সঠিক তথ্য, বিভিন্ন প্যাকেজ এবং সংশ্লিষ্ট সেবা সম্পর্কে ধারণা দিতে হজ এজেন্সি, ব্যাংক ও বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের দেড়শটিরও বেশি স্টল থাকবে।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ অভিযোগ করেন, লাইসেন্সবিহীন এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়ে অনুরোধ করা হলেও কোনো সমাধান আসছে না। তিনি সকলকে প্রতারণা এড়াতে সচেতন থাকার পরামর্শ দেন।

ফরিদ আহমেদ আরও বলেন, পতিত স্বৈরাচার সরকারের মনোনীত এজেন্সি সরকারের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, কোনো সিন্ডিকেটকে হাব সমর্থন করে না।

বিজ্ঞাপন