সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে বাংলাদেশ থেকে ৩০ জন নাগরিক ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।
রোববার (৪ সেপ্টেম্বর) ঢাকায় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে তাদের শুভকামনা জানানো হয়। সৌদি সরকারের উদ্যোগে নির্বাচিত অতিথিরা মক্কা ও মদিনার পবিত্র স্থান জিয়ারতসহ ওমরাহ পালন করবেন।
ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ জানান, এই উদ্যোগ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।