রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
ধর্ম

হাবের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

হাব ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা।

হাবের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ২০২৭ সালের হজ যাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ প্যাকেজগুলোর বিস্তারিত জানানো হয়। সর্বনিম্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বিশেষ হজ প্যাকেজের খরচ হবে ৭ লাখ ৯১ হাজার টাকা এবং সাধারণ হজ প্যাকেজের খরচ ৫ লাখ ৯৫ হাজার টাকা।

এছাড়াও, এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী অতিরিক্ত একটি বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন