রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০
ধর্ম

কাতারের সাবেক আমির শেখ হামাদকে স্মরণ করল বাংলাদেশ দূতাবাস

কাতারের সাবেক আমির শেখ হামাদকে স্মরণ করে বাংলাদেশ দূতাবাসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাতারের সাবেক আমির শেখ হামাদকে স্মরণ করল বাংলাদেশ দূতাবাস

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস কাতারে একটি স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

২০ জুলাই, সোমবার, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দোহা আল হিলাল বাংলাদেশ দূতাবাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

কাউন্সেলর পলিটিক্যাল ও দূতালয় প্রধান মোহাম্মদ বারিকুল ইসলামের পরিচালনায় আলোচনা করেন ডক্টর হাবিবুর রহমান, মোহাম্মদ মাশহুদুল কবির এবং বিগ্রেডিয়ার জেনারেল ইশতিয়াক আহমেদ সরদার।

এছাড়া বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশী সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন